চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যূত্থান দিবসের অনুষ্ঠান মঞ্চে জুলাই যোদ্ধাদের দুটি পক্ষের মধ্যে বক্তব্যে বাধা দেয়া,হট্টগোল,ঠেলাঠেলি,চেঁচামেচি এবং উত্তেজনা সৃষ্টির মত ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রায় আধাঘন্টা বন্ধ থাকে অনুষ্ঠান। পরে জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্র্তা ও পুলিশ সুপার সহ পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবার পর পূণরায় অনুষ্ঠান শুরু হয়।
মঙ্গলবার(৫আগষ্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে অনুষ্ঠান শুরুর পর সকাল সাড়ে ১১টার দিকে জেলা বৈষম্যবিলোধী ছাত্র আন্দোলনের সদস্য স্থগিত কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদকে জুলাই যোদ্ধা হিসেবে বক্তব্য দিতে ডাকা হয়। তিনি বক্তব্য শুরুর মূহূর্তে হট্টগোল শুরু হয়। জুলাই যোদ্ধা ইসমাইল হোসেন সিরাজীর নেতৃত্বে তাঁর সমর্থকরা সাব্বিরকে বক্তব্য দিতে বাধা দেন। এ সময় ‘ভূয়া’ ‘ভুয়া’ শ্লোগাণ দেয়া হয়। ইসমাইল ও তাঁর সমর্থকরা মঞ্চে উঠে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ করেন সাব্বিরের বক্তব্য বন্ধ করার জন্য। মঞ্চে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে কিছুটা তড়িঘড়ি ও সংক্ষিপ্ত করেই অনুষ্ঠান শেষ করা হয়।
এ ব্যাপারে সাব্বির আহমেদ বলেন, জুলাই যোদ্ধা ও আহত জুলাই যোদ্ধার চূড়ান্ত তালিকা নিয়ে ‘ভুল বোঝাবুঝি’র জেরেই এ ঘটনা ঘটেছে। অথচ এ সব তালিকা তৈরীর সাথে ‘আমি জড়িত নই’ বলে সাব্বির দাবি করেন।
অপরদিকে ইসমাইল বলেন, মঞ্চে সাব্বির বক্তৃতা শুরুর সময় তাঁর সমর্থকরা প্রথমে আমার উদ্দেশ্যে ‘ভূয়া’ ¤েøাগাণ দিলে উত্তেজনা সৃষ্টি হয়। জুলাই আন্দোলন,প্রকৃত জুলাই যোদ্ধা ও আহত জুলাই যোদ্ধদের তালিকা তৈরিতেও সাব্বিরের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও তিনি দাবি করেন। তিনি এ ব্যাপারে জেলা প্রশাসনের সঠিক ভূমিকা কামণা করেন। ইসমাইলের সমর্থকরা সাব্বিরকে চাঁদাবাজও বলেন।
এদিকে অনুষ্ঠান মঞ্চে ঘটনার ব্যাপারে জেলা প্রশাসকের কোন বক্তব্য পাওয়া যায় নি। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, জুলাই যোদ্ধাদের নিজেদের মধ্যে ভুল বোঝবুঝি থেকে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ দায়িত্ব পালন করেছে। পরিস্থিতি শান্ত করেছে।
জেলা প্রশাসক মো: আব্দুস সামাদের সভাপতিত্বে ‘জুলাই শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সকল জুলাই যোদ্ধাদের সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা.একেএম সাহাবুদ্দীন। এছাড়াও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.সফিকুল বারী, পুলিশ সুপার রেজাউল করিম,চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল আওয়াল, শহিদ তারেক হোসেনের পিতা মো: আশহাদুল ইসলাম, জুলাই যোদ্ধা আব্দুর রাহিম,লিমা আক্তার প্রমুখ। অুনষ্ঠানে দিবসটি উদযাপন উপলক্ষে বড় পর্দায় প্রধান উপদেষ্টার বাণী প্রচার করা হয় এবং তথ্যচিত্র, প্রামাণ্য চিত্র দেখানো হয়। মঞ্চে পরিবেশিত হয় নাটক ও আঞ্চলিক জনপ্রিয় গম্ভীরা গান। বিতরণ করা হয় উপহার।