মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

শ্রী মা ধ ব

  • মাটির ভেতর লাইব্রেরী শরীর
  • ২০২৫-০৮-০৪ ০১:৩৪:২৯

এই শরীর তো মাটির শরীর 
মাটির তো মিথ্যে অহংকার থাকে না?
মাটি তো মা 
মায়ের ভালোবাসা তো ঐশ্বরিক 
এখানে সবাই মাটির  সন্তান।
এখানে সবাই তো ভালোবাসার প্রতীক 
আমার শরীরের ভিতরে আমার বাড়ি
,মাটির বাড়ি, মাটির এই ঘর
এই বাড়িতেই আমার লাইব্রেরী 
এই ঘরের শরীরের  প্রতিটি বিন্দুতে বই, বই আর বই 
আমার পুরো শরীরে অখন্ড সব বই
আমার মাটির ঘরে তাই সবার আনাগোনা 
আমি পৃথিবীকে খুঁজি
আমি খুঁজে পাই পুরো পৃথিবীকে
আমার এই লাইব্রেরীর শরীরে 
তার অস্তিত্বে আমি অনুভব করি 
আমার মা, মাটির আদর 
আমি খুঁজে পাই এই আকাশ, পাহাড়, নদী, সাগর 
আর সবুজের সমারোহ 
আমি খুঁজে পাই আমার মায়ের সব সন্তানকে 
আমি খুঁজে পাই তাকে
যাকে আমি দেখিনি জানেছি কেবল
সে আমার ঈশ্বর 
আর তার সব সন্তানকে।।


এ জাতীয় আরো খবর