রবিবার, মে ৩, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার, সালাহউদ্দিনের আশাবাদ দ্রুত স্বাক্ষরের

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০১ ১৮:৩০:৩৭
ছবি সংগৃহিত

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই এ সনদ স্বাক্ষরিত হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসায় সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। এ সময় মাদরাসার প্রধান শেখ আহমেদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, “ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টিতে বিএনপির কিছু পর্যবেক্ষণ রয়েছে। বাকি সব বিষয়ে আমরা একমত। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রক্রিয়াগুলো প্রায় শেষ পর্যায়ে।”
সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকায় আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। এখন সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণাই বাকি।”
বিএনপির শীর্ষ নেতাদের এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, সনদ বাস্তবায়ন দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

কীওয়ার্ডস:
জুলাই সনদ বাস্তবায়ন, বিএনপি রাজনৈতিক ঘোষণা, সালাহউদ্দিন আহমদ বক্তব্য, জাতীয় নির্বাচন প্রস্তুতি, ঐকমত্য কমিশন প্রস্তাব


এ জাতীয় আরো খবর