বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রী তা রা য়

  • তারা
  • ২০২৫-০৭-৩০ ১২:২৬:৫৬

ওই দূর আকাশ পানে চেয়ে আছে অনেক্ষণ
তারা উড়ে চলে দূরে আরো দূরে জীবনের টানে।
আর কতকাল পরে হবে দেখা,অথবা হবেনা
তবু যেতে হবে, জলাভরা মেঘের নিচ দিয়ে।
অতি সন্তর্পণে কাটাভরা পথ দিয়ে বড়ো পা ফেলে।
ওই দূরে পিচ ঢালা পথের বিনুনি দেখ,অতি বিচিত্র
সর্প নয় তবু চলে সাপের মতো একেবেকে।
তারাদের দেশে চলে ওরা সাঁই সাঁই শব্দে
ফুলেরগন্ধে হয় দিশেহারা মাঝেমাঝে বড়ো ভালোবেসে।
এই পৃথিবীর বিচিত্র অভিজ্ঞতা বড়ো সুখের
বড়ো দুখের।
তাই তারা থাকুক তাদের মতো তাদেরি জায়গাতে।।

 


এ জাতীয় আরো খবর