মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ই স রা ত জা হা ন

  • ভালোবাসা মানে
  • ২০২৫-০৭-২৯ ২৩:৪৩:১৭

ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা;

ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি;

ভালোবাসা মানে একে অপরের প্রতি
খুব করে ঝুঁকে থাকা;

ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি,বৃষ্টির একটানা ভিতরে-বাহিরে
দুজনের হেঁটে যাওয়া;

ভালোবাসা মানে ঠাণ্ডা কফির
পেয়ালা সামনে

অবিরল কথা বলা;
ভালোবাসা মানে শেষ হয়ে-

যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা।


এ জাতীয় আরো খবর