চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শ্রমিক মারধর ও বাস ভাংচুরের জেরে গত রোববার (২৭জুলাই) সকাল থেকে টানা ৩দিন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধের পর মঙ্গলবার(২৯ জুলাই) বিকাল ৪টার দিক থেকে পূণরায় চালু হয়েছে। এতে ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন সাধারণ যাত্রীরা। এ কয়দিন জরুরী প্রয়োজনে তাঁদের অটোরিক্সা বা ছোট যানবাহনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়েছে। সমস্যা সমাধানে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজশাহী বাস মলিক গ্রæপ কার্যালয়ে দু’জেলার বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের যৌথ আলোচনা বৈঠকে সমঝোতার পর লোকাল বাস চলাচল শুরুর মাধ্যমে দু’জেলার বাস চলাচল শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত যাতায়াতকারী বিরতিহীন গেটলক ও মহানন্দা বাস সার্ভিস বুধবার (৩০ জুলাই) সকাল থেকে চলাচল শুরু করবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ^রোড মোড়ের রাজশাহীগামী বাসের কাউন্টার মাষ্টার মোহাম্মদ আলী বলেন, বিকাল ৪টার দিক থেকে রাজশাহীগামী লোকাল বাস চলাচল শুরু হয়েছে। বুধবার থেকে গেটলক ও মহানন্দা সার্ভিস চলবে বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক গ্রæপ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম বলেন, সমঝোতা আলোচনা সফল হয়েছে। বাস চলাচল স্বাভাবিক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন (জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন) সভাপতি সাইদুর রহমান বলেন, দু’পক্ষের বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী বাস মালিক গ্রæপ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার,রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি,সাধারণ সম্পাদক সহ দু’জেলার বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য,গত শনিবার(২৬জুলাই) বিকালে রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রী ওঠানামা ও বাসের শিডিউল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর শ্রমকিদের মধ্যে বাক-বিতন্ডার পর রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে আহত করে রাজশাহীর শ্রমিকরা। এরই জেরে তাৎক্ষনিক চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ করে দেয় চাঁপাইনবাবগঞ্জের মালিক ও শ্রমিকরা। এছাড়া ওই রাতেই চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর দু’টি বাসের কাঁচ ভাংচুর করে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা। ফলে রোববার সকাল থেকে দু’জেলার সরাসরি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।