শাওন এলো চুপচাপ
ব্যাঙ লাফায় ঝুপ ঝাপ
দাদা বসে খায় পান
পাখি সব গায় গান।
নদী বলে -- শাব্বাশ
মাঝি ভাই কই যাস
এসো ভাই না' ভাসাই
শাওনকে আজ হাসাই।
ঘ্যাঙর ঘ্যাং ব্যাঙ মামা
চলে সে দেয় হামা
ফুল ফুটে নদী পাড়
পাখি তার ধরে ঘাড়।
মেঘের খোঁপায় বৃষ্টি
কী অপরূপ সৃষ্টি !
খুকি যে খুব মিষ্টি
জলে ভেজা দৃষ্টি।