যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “ক্ষমতায় যেই আসুক, একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াতেই দায়িত্ব হস্তান্তর হবে।”
তিনি সোমবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন।
পোস্টে তিনি আরও লেখেন, “অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দি-ফিকির ৫ই আগস্টের মতোই প্রতিরোধের মুখে পড়বে।”
তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে এই বার্তাটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।
কীওয়ার্ডস: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশ, ক্ষমতা হস্তান্তর বার্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, রাজনৈতিক পরিস্থিতি ২০২৫