সত্যি কথা বলার মধ্যে,
বুঝিনা অপরাধ।
সাধ্যে আমার নেই যে তেমন,
মেটাই সকল সাধ।
সাধ করিনা আকাশ ছোঁয়ার,
রাজার খেতাব পেতে।
যোগ্যতাতে প্রাপ্য যেটা,
সেটাই চেয়েছি হাতে।
'ক'- লিখতে কলম ভাঙে,
তাদের শাসনে থাকি।
স্বার্থে জ্ঞানী ঝোঁকায় মাথা,
অবাক হয়ে দেখি!
এমনটাই যে যুগের ধর্ম,
কিছুতে হয় না রপ্ত।
প্রাপ্য প্রাপ্তি ঘটেনি কিছুই,
জীবন অভিশপ্ত।
ইনিয়ে বিনিয়ে প্রশংসা আর,
খুঁটির পিছনে ছোটা।
স্বভাবে আমার পোষায় না-
তাই অধরা প্রাপ্য যেটা।