শনিবার, জুন ২৭, ২০২৬

মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক-সামাজিক প্রতিরোধের ডাক: সুনামগঞ্জে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

  • সুনামগঞ্জ প্রতিনিধি
  • ২০২৫-০৭-২৫ ১৮:১৯:১৪
ছবি সংগৃহিত

"বাংলাদেশে মুজিববাদের রাজনীতি আর চলবে না, চলতে দেওয়া হবে না"-এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, "৫ আগস্টের গণঅভ্যুত্থানে আমরা স্পষ্টভাবে মুজিববাদী ও ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছি। এখন সময় ঐক্য ও সংস্কারের রাজনীতি এগিয়ে নেওয়ার।"
সুনামগঞ্জ শহরের মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় শুক্রবার (২১ জুলাই) দুপুর ২টায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "মুজিববাদ কেবল শেখ মুজিব কিংবা মুক্তিযুদ্ধ নয়,এটি গত ৫০ বছরের বিভাজনের এক প্রতীক। মুজিববাদের রাজনীতি মানে গুম, খুন, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন ও ইসলামবিদ্বেষের রাজনীতি। সংখ্যালঘুদের জমি দখল, নাগরিক স্বাধীনতার হরণ, এবং ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণের নামই মুজিববাদ। আমরা এই ভয়ংকর রাজনীতিকে চিরতরে উৎখাত করেছি এবং তা আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেব না।"
তিনি আরও বলেন, "বাংলাদেশকে আর বিভাজনের পথে ঠেলে দেওয়া যাবে না। আজ যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, সেটি সংস্কারের মাধ্যমে ধরে রাখতে হবে।"
নাহিদ ইসলাম মনে করেন, মুজিববাদের মোকাবিলা কেবল আইন দিয়ে সম্ভব নয়-এর বিরুদ্ধে রাজনৈতিক,সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
"মুজিববাদকে রুখতে হলে গ্রামে-গঞ্জে, শিক্ষাপ্রতিষ্ঠানে, সংস্কৃতিতে এর জবাব দিতে হবে। তরুণদের মধ্যে ঐক্য তৈরি করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
পথসভায় কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে রূপ নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এই দেশের সাধারণ ছাত্র, তরুণ, শ্রমজীবী মানুষই শেখ হাসিনাকে উৎখাত করেছে। গণভবন ঘেরাও আন্দোলনের মধ্য দিয়েই এ দেশের জনগণ প্রমাণ করেছে-ফ্যাসিবাদকে প্রতিহত করার শক্তি তাদের মধ্যেই আছে।”
তিনি বলেন, "আমাদের লড়াই এখনো শেষ হয়নি। যতদিন না পর্যন্ত নতুন বাংলাদেশ ও নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, ততদিন লড়াই চলবে।"
পথসভায় বক্তৃতার একপর্যায়ে নাহিদ ইসলাম সেদিনের (২১ জুলাই) মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া করেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন:সদস্য সচিব আখতার হোসেন,দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা,কেন্দ্রীয় সদস্য সামান্তা শারমিন,গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার,কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আরিফ,কেন্দ্রীয় নেতা তানভীর আহমেদ চৌধুরী,সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার এনসিপি নেতৃবৃন্দ।

সংবাদ সারাংশঃ
মুজিববাদকে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধের ডাক
ফ্যাসিবাদ উৎখাতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বীকৃতি
নতুন রাষ্ট্রব্যবস্থা ও সংস্কারকেন্দ্রিক রাজনীতির পক্ষে অবস্থান
মাইলস্টোনের দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা
জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখার প্রত্যয়

কী- ওয়ার্ডসঃ জাতীয়নাগরিকপার্টি,মুজিববাদেরপ্রতিরোধ,JulyUprising,নাহিদইসলাম,PoliticalUnityBangladesh


এ জাতীয় আরো খবর