খিদে মেটাতে মেটাতেই প্রত্যেকটা দিনের শেষ।
কারো কারো জীবনের সব দিন শেষ হলেও খিদেটা রয়ে যায়।
শুভাকাঙ্ক্ষী বলে ওঠে--
'বেটা বেঁচে থাকতে একটুও সুখ পেল না।
ওর ভিতরের খিদেটা মিটল না, শিল্পী হওয়া হল না।'
ঠিক সময়ে খিদে মেটানোর খিদে চাই।
খিদেটা'ই জীবনের মূলধন।
তা সে সিনেমার হিরো হতে চাওয়া হোক,
খুব ভালো আঁকিয়ে বা লিখিয়ে হতে চাওয়া হোক, অথবা মূলধনের মালিক।
বাইরের খিদে না মিটলে, মানুষ মরে।
ভিতরের খিদে না থাকলেও মানুষ বাঁচেনা,
খিদে হারানো মানুষগুলো-ই
খেই হারানো মানুষ।
খিদে বড় বালাই...