বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

গোমস্তাপুরে ওয়ার্ড বিএনপি’র নির্মানাধীন কার্যালয়ে ককটেল বিস্ফোরণ,অবিস্ফোরিত ককটেল উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-২৪ ২৩:২৬:০০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের  নির্মানাধীন ৩ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এছাড়া কার্যালয়ের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি অবিস্ফোরিত ককটেল। স্থানীয়,বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(২৪ জুলাই) ভোররাত ৪টার দিকে মোখলেস বাজার এলাকায় অবস্থিত ওই কার্যালয়ের ভেতরে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ৯৯৯- মারফৎ খবর পেয়ে সকালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে ও একটি ককটেল উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান বলেন,টিন নির্মিত ঘরটির ভেতরে একটি বিস্ফোরণের দাগ  পাওয়া গেছে। ঘরের বাইরে একটি পলিথিনের মধ্যে ধানের তুষের মধ্যে থেকে উদ্ধার হয়েছে একটি অবিস্ফারিত ককটেল।  ঘরটি ফাঁকা ছিল। কোন আসবাবপত্র নাই। এলাকাবাসী জানিয়েছে, ঘরটি স্থানীয় বিএনপি কার্যালয় হিসেবে নির্মাণ করা হচ্ছে।  ঘটনার সাথে কে বা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। তবে এ ব্যাপারে পুলিশে কেউ অভিযোগ করে নি বলেও জানান পুলিশ কর্মকর্তা আতিক।
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মারজুক আহমেদ বলেন, প্রায় ৫ মাস আগে ৩ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় হিসেবে ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করা হয়েছে। নিয়মিত এখান থেকে সাংগঠনিক কার্যক্রম চালানো হয়। ঘরটির দরজা নির্মাণ কাজ শেষ হয়নি। তবে কে বা কারা ককটেলের ঘটনার সাথে জড়িত সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি মারজুক।


এ জাতীয় আরো খবর