মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

গোমস্তাপুরে ইউনয়ন আ’লীগ সেক্রেটারী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-২৩ ২৩:২২:৫০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) বিকালে উপজেলার নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় এলাকা থেকে  ২০২৪ সালে দায়ের একটি বিস্ফোরক আইনের মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী হিসোবে তাঁকে গ্রেপ্তার করে গোমস্তাপুর থানা পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ  রাত সোয়া ১০টার দিকে জামানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এর আগে গত মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলাব্যাপী বিশেষ অভিযানে জেলা আ’লীগের  শীর্ষ তিন নেতা তিন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন,ডা.গোলাম রাব্বানী ও হূমায়ন রেজাসহ ৮ আ’লীগ নেতাকর্মীকে পূর্বে দায়েরকৃত বিভিন্ন মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করে জেলার সদর,শিবগঞ্জ,গোমস্তাপুর ও নাচোল থানা পুলিশ। এর মধ্যে বুধবার বিকালে পূর্বে দায়েরকৃত পৃথক বিস্ফোরক মামলায় ৫ নেতাকর্মীকে আদালতে পাঠানো হয়।
তিনি আরও বলেন,বুধবার দুপুরে গ্রেপ্তার তিন সহ-সভাপতির মধ্যে দু’জন রুহুল আমীন ও ডা. রাব্বানীকে ২০২৪ সালের ৫ আগষ্ট বিগত সরকারের পতনের দিন চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানা লুটের মামলায় এবং হুমায়ন রেজাকে একটি বিস্ফারক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।বিকাল ও দুপুরে গ্রেপ্তারদের বৃহস্পতিবার(২৪ জুলাই) আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা ফিরোজ।


এ জাতীয় আরো খবর