আমার মন পাখিটা মাতাল হইল
অন্তর হইল কালা।
নিদয়া বন্ধুয়ার প্রেমে জ্বালা
ভীষণ জ্বালা গো
জ্বালা ভীষণ জ্বালা।।
দংশিলে কুট কালনাগিনী
ওঝা আইসা ঝাড়ে,
তাহার বিষের এমনি জ্বালা
অন্তরে আছাড়ে।
কেউ দেখে না কেউ লেখে না
আমার মন্দ-ভালা।।
দিন আসিলে আলোর দেখা
রাইতে অন্ধকার,
আমার যে গো দিবানিশি
সকলই আন্ধার।
বন্ধু ছাড়া পথহারা
হয় না গো দিক উজালা।।
বসন্ত আসিলে ফাগুন
ফুল-পাখিতে ভরে,
আমার ফুলে শুকায় মধু
পাখি ডাইকা মরে।
মোবারক কয় হও গো সদয়
প্রাণের বন্ধু চিকোন কালা।।