শনিবার, জুন ২৭, ২০২৬

সৈ য় দ জা হি দ স রো য়া র

  • তুমি আমার বিপ্লবের নাম
  • ২০২৫-০৭-২২ ০১:৩৬:১৯

আমি জানি না তার নাম,
কিন্তু যখন সে হাঁটছিল,
পুরো শহর তার পায়ের শব্দে জেগে উঠেছিল।
সে ছিল আমার সাহসের প্রথম পাঠ,
সে বলেছিল-
“যার অধিকারের পথ রক্তে ভিজে,
সে হেঁটে যেতে ভয় পায় না।”

সে চুল বাঁধেনি, ঠোঁটে ছিল না লিপস্টিক-
তবু সে ছিল সবচেয়ে সুন্দর
কারণ সে ছিল প্রতিবাদের প্রতিমা।

সে যখন বলেছিল-
“আমরা কেবল মেয়েরা নই, আমরা লড়াই,”
আমি বুঝেছিলাম-
সে একা নয়, সে লক্ষ নারীর মুখ।

আমি তাকে দেখি না আজ,
তবু প্রতিটি প্রতিবাদের সামনে আমি বলি-
“তুমি আমার বিপ্লবের নাম।”


এ জাতীয় আরো খবর