শনিবার, জুন ২৭, ২০২৬

এ ম দা দ শু ভ্র

  • মাইলস্টোন
  • ২০২৫-০৭-২২ ০১:০১:১১

জীবন গড়ার জন্য পড়া, পড়ার জন্য জীবন নয়
জীবনের মানে- বোধগম্যে যায় পেরিয়ে জীবনময়  
ছুটবে বিমান আকাশ পথে, উড়ে
যুদ্ধ বিমান, হায়, লোকালয় জুড়ে!
প্রশিক্ষণের জন্য দেশের যুদ্ধ বিমান কী মান হয়?
প্রশিক্ষণের জায়গা বাছাই প্রক্রিয়া তো ধীমান নয়।

ভাসছে শত প্রশ্ন মনে, তারচে বেশি মৃত্যুশোক 
যন্ত্রণার অসহ্য প্রহর ব্যথায় কাতর দেশের লোক!
শোক পতাকা উড্ডয়নে দেশে,
দুঃখ যেনো ধৈর্যে গিয়ে মেশে,
কোমলমতি সন্তানের ঐ দগ্ধপোড়ার বিচার হোক,
বাবা-মা’য়ের আহাজারি কান্নাবোধের বিচার হোক। 

ঢাকা শহর উত্তরাতে, লক্ষ হাজার লোকের বাস
কী কৌশল যুদ্ধনীতির, কী পণ্ডিতী, কী পরিহাস!
মৃত পাইলট, ধ্বংস বিমান পোড়ে!
এই বেদনা কার জানাবো, ওরে!
দুনিয়া জুড়ে শোকের খবর মাইলস্টোন ঘিরে,
ছা-পাখিরা আসবে না ফিরে মা-পাখিদের নীড়ে!


এ জাতীয় আরো খবর