বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

উত্তরা এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত-আহতসহ ৬০ জন বার্ন ইউনিটে ভর্তি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২১ ১৫:২৬:৫৮
ছবি সংগৃহিত

রাজধানীর উত্তরা এলাকায় সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে ৬০ জনকে গুরুতর অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উত্তরা থেকে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিটের মধ্যেই মাইলস্টোন কলেজের পার্শ্ববর্তী এলাকায় বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই আগুন লাগলে আশপাশের এলাকার মানুষ ছুটে আসেন, আর আতঙ্কে পড়ে শিক্ষার্থীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানের ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচলসহ মোট ৮টি ফায়ার স্টেশন থেকে ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা লিমা খান বলেন, গুরুতর আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অনেক শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছুটে যায়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠাচ্ছেন। স্থানীয় জনগণও উদ্ধার কাজে সহায়তা করেছে।
এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি, তবে আহতের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

কিওয়ার্ডস:উত্তরা বিমান বিধ্বস্ত, এফ-৭ বিজিআই দুর্ঘটনা, মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনা, বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বার্ন ইউনিট ভর্তি আহত


এ জাতীয় আরো খবর