মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

দো ল ন রা য় চৌ ধু রী

  • নদীর তীরে
  • ২০২৫-০৭-১৮ ১১:৩৮:৩৮

নদীর ঘাটের ঠিক এক পাশে ,
ছোটডিঙি নৌকাটি বাঁধা আছে।
সকাল হলেই মাঝি ধরে হাল,
বহুলোক পারাপার হয় ওপারে।

নিত্যদিন চলে এই পারাপার।
আমি নদী বয়ে চলি নিরবধি!
কখনো গ্রাম বা কখনো শহর,
আমার চলার নেই কোনো শেষ।

আমার দুই তীরে গড়েছে গ্রাম
প্রয়োজনে থাকি পাশে অবিরাম।
বর্ষাতে জল থৈথৈ করি আমি
তখন ভয়ে ভয়ে থাকি আমি!

অতি বৃষ্টিতে নদী ওঠে ভরে,
তখন গ্রামে জল ঢুকে পড়ে।
সকলের জীবন হয় তছনছ!
ঘরবাড়ি ডোবে জলের তোড়ে।

মানুষ,পশু,পাখী সব ভেসে যায়
আমি আতঙ্কিত হই বন্যা দেখে!
ঘর ছেড়ে সকলে খোঁজে আশ্রয়?
আমিও রাতদিন প্রার্থনা করি,
জল নেমে যাবার অপেক্ষা করি।

কিছুদিন পর জল সরে যায়,
ফিরে আসে সবাই আপন ঘরে।
পুনরায় জীবন ছোটে নিজ ছন্দে।
এইভাবে দিন কাটে সুখে,দুঃখে,আনন্দে।


এ জাতীয় আরো খবর