তোমরা কোনো শ্রমিকের নাম না নাও---
কেন? কোন নারীরও নাম না গাও!
ওরা লেখাপড়াহীন বিভিন্ন শ্রেণির শ্রমিক; যশ-খ্যাতিহীন
নাকি নাম না নেওয়ার চিরায়ত ভুলে যাওয়া অভ্যেস!
কতো শিশু, নারীরাও দিয়েছে জীবন; এ জুলাইয়ে---
অজানা এখনও জুলাইয়ের বেদনাদায়ক ইতিহাস!
জুলাই অভ্যুত্থান কী শুধুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর বড় বড় মানুষের আন্দোলন ছিল?
ছিল না তো; শিক্ষার্থী-জনতার অভ্যুত্থান যদি হয়---
তবে তোমরা শহীদ শ্রমিকের নামও নাও।
বিভিন্ন শ্রেণি, পেশা আছে; আছে হাজার হাজার আহত;
সময় করে এই জুলাইয়ে তাদের নামেও দাও স্লোগান।
তোমরা নাম নাও শিশু শহীদের।
তাহলেই তো শ্রমিকের সন্তানের চোখেরজল চোখেরবল হবে;
শিশুদের পিতা-মাতার শুকিয়ে যাওয়া চোখের জলে;
হৃদয়ের যে বেদনার ঢল নামে; তা কী দ্যাখোনি তোমরা?!
একদিন সময় করে দেখে আসো;ওরা গৌরবান্বিত হবে।
আহতদের নৈমিত্তিক খোঁজ ও কাজের খেয়াল রেখো।
হে সুকুমার বাংলাদেশ---জুলাই ২৪ হলো ছত্রিশ জুলাই
শোষণ, তোষণ, বৈষম্যের বিরুদ্ধে শুধু মানুষের লড়াই।