বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রা ব বা নী স র কা র

  • সংক্রমণ
  • ২০২৫-০৭-১৮ ১১:২৬:১১

নিষিদ্ধ পল্লীতে নিষিদ্ধ বলতে কিছুই নেই

আকণ্ঠ পান, খিস্তিখেউড়, রং তামাশা সবই সিদ্ধ,
বুড়ি-ছুঁড়ি, কালো-ধলো, লম্বা-বেঁটে, চিকন-মোটা
প্রসাধনে ঢেকে রাখা সব মুখই কমনীয় ---
ঘোলাটে চোখে যার যা মনে ধরে তা-ই লোভনীয়।

অশ্লীল শব্দোচ্চারণ, ভদ্রসমাজে অশ্রাব্য বটে
নারীর শরীর ব্যবচ্ছেদে বহু নাম অঙ্গপ্রত্যঙ্গের,
ঝিনুক, মুক্তা, লতিকা, লবঙ্গ বিবিধ তকমায়
এখানে যা শৈল্পিক, বাৎস্যায়নও নস্যি হয়ে যায়।

হালে রাজনৈতিক মহলেও সেই ছোঁয়া লেগেছে
মিছিলে স্লোগানে হেলাল হাফিজ নেই
নজরুলও অন্তর্হিত বোহেমিয়ান বেলেল্লাপনায়
কলম উধাও, হাতে ক্ষুরধার ছোরা শোভা পায়।

মিছিলে এখন কবিতা ঝরে চটুল পঙক্তিতে
ছন্দে-বন্ধে হেলেদুলে মুখ ঠুসে পড়ে মাতৃ-যোনিতে,
কে কবি কে নেতা আর কে যে নটী-পুত্র বোঝা দায়
কবিতা থাক কবি ! দলবেঁধে চলো নিষিদ্ধ পাড়ায়।


এ জাতীয় আরো খবর