চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমাবেশে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের বড় ইন্দারা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শান্তিমোড়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সাবেক চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াত আমীর আবুজার গিফারী, জেলা সাধারণ সম্পাদক আবু বকর,সহকারী সাধারণ সম্পাদক এবং সাবেক সদর উপজেলা পরিষদ চেয়াম্যান মোখলেসুর রহমান প্রমুখ।
বক্তারা গোপালগঞ্জের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এজন্য দায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের শাস্তির দাবি জানান। তাঁরা আওয়ামী লীগের কড়া সমালোচনা করে বলেন, তাঁদের বোধদয় হয় নি। তাঁর গণতন্ত্র হত্যা করেছে। বিগত ১৭ বছর তারা দমন নিপীড়ন চালিয়েছে। আওয়ামী লীগকে জঙ্গী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্ণনা করেন বক্তরা।