বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা-বাংলাদেশ গণমুক্তি পার্টি

  • মোঃ মোস্তাফিজুর রহমান
  • ২০২৫-০৭-১৭ ০১:৫৮:৫৯

বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য  বুধবার (১৬ জুলাই )  এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা  গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আজ জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি) আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে।
এই ন্যাক্কারজনক হামলা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ওপর সরাসরি আঘাত। বাংলাদেশ গণমুক্তি পার্টি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।  আমরা সকল রাজনৈতিক দলকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সম্প্রীতিময় রাজনীতি চালু করার আহ্বান জানাই।

 


এ জাতীয় আরো খবর