মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

সা ন জি দা র সু ল

  • প্রিয় কবি নজরুল
  • ২০২৫-০৭-১৭ ০০:২৮:৩৯

আমার প্রিয় কবি নজরুল তুমি,
তোমায় ভেবে লিখে যাই  কত কাব্য কবিতা--
তুমিই মোদের   হৃদয়পটে আঁকা  রঙিন ছবিটা-
যার আবিরে রাঙিয়ে   যাই -
কবিতার ছেঁড়া  মলিন  ডাইরিটা।
তোমায় কভু দেখেনি স্বনেত্রে-
তবুও আজন্ম  দেখার বাসনা উঁকি দেয়  কাব্যের  উঠোনে।
ফ্রেমে বাঁধা  হাজারো ছবি -
আপনমনে  এঁকেছেন  চিত্র শিল্পী,
কোথাও যেনো  নেই কোন ঘাটতি।
তবুও তুমি আজ দূর আকাশের তারা -
পূর্ণিমা রাতে  উজ্জ্বল  আলো হয়ে আলোকিত করো  হাজারো ভক্ত হৃদয়ে।
তুমি প্রেম বিরহে- সাম্যের গান গাও,
প্রতিবাদি কন্ঠে  তুলো বিদ্রোহের বজ্রধ্বনি।
যুগে যুগে  করবো তোমায় স্মরণ -
সুর ছন্দ কাব্য কবিতায় হবে শ্রদ্ধায় বরণ।

 


এ জাতীয় আরো খবর