বুধবার, জুন ২৪, ২০২৬

সৈ য় দ জা হি দ স রো য়া র

  • "অপরূপা তুমি"
  • ২০২৫-০৭-১৬ ১৩:০৬:৪৯

তুমি কে?
তোমার আগমনে বাতাস থমকে যায়,
আলো তোমার ছায়ায় আশ্রয় খোঁজে।
তুমি কোনো নাম নও- তুমি অনুভব,
যাকে চিনতে গেলে চোখ নয়, হৃদয় চাই।

তোমার চলায় যেন নদীর ঢেউ খেলে,
তোমার হাসিতে হার মানে বসন্তের ফুলেরা।
তুমি সাজো না, সাজ হয়ে ওঠো নিজেই।
তোমার অঙ্গসজ্জা নয়,
তোমার আত্মার দীপ্তিই চোখে ঝলক তোলে।

তুমি যখন চেয়ে থাকো নীরবে,
তোমার চাহনি লিখে দেয় অমর কবিতা।
চুলে হাওয়া লাগলে ঋতুগুলো থেমে দাঁড়ায়,
তোমার একটুখানি নীরবতা হয়ে ওঠে
সমস্ত শব্দের চেয়েও গভীর।

তুমি প্রেম নয়- প্রেমের অর্থ,
তুমি শরীরের রঙে নয়, আত্মার আলোর ছায়া।
তোমাকে দেখে নয়,
তোমাকে অনুভব করে যে ভালোবাসে-
সেই সত্যিকারের সৌভাগ্যবান।


এ জাতীয় আরো খবর