বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

মেসি-রোনালদোর বাইরে ট্রাম্পের পছন্দ: ফুটবলের সেরা পেলে!

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-১৪ ১৬:৪৭:১৭
ছবি সংগৃহিত

ফুটবলপ্রেমীদের চিরচেনা বিতর্ক-কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? চায়ের দোকান থেকে গ্যালারি, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ক্রীড়া বিশ্লেষণ-সব জায়গায় বিভক্ত মতামত। তবে এই বিতর্কে ঢুকছেন না যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি মেসি বা রোনালদো নন, ব্রাজিলের কিংবদন্তি পেলেকে বেছে নিয়েছেন সর্বকালের সেরা ফুটবলার (GOAT) হিসেবে।
গতকাল (১৩ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ম্যাচের বিরতিতে ব্রডকাস্টার DAZN-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন- “অনেক বছর আগে, যখন আমি তরুণ ছিলাম, নিউইয়র্ক কসমোস ক্লাব পেলেকে খেলাতে নিয়ে এসেছিল। আমি আসলে আসতে চাইনি, কিন্তু পেলের খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি। সেই সময় স্টেডিয়ামটা ভরে গিয়েছিল শুধু একজনের কারণে-তিনি পেলে।”
ট্রাম্প আরও বলেন- “আমি পুরনো ধাঁচের লোক, যেমন বেসবলে বেব রুথকে অনেকে এখনো সর্বকালের সেরা বলেন, তেমনি ফুটবলে আমার কাছে সর্বকালের সেরা হলেন পেলে। তিনি ছিলেন দুর্দান্ত, অতুলনীয়।”
১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক কসমোস ক্লাবে খেলেছিলেন পেলে। তিন বছরে ৬৪ ম্যাচে করেন ৩৭ গোল। ব্রাজিলের এই ফুটবল সম্রাট তিনবারের বিশ্বকাপজয়ী, যিনি ২০২২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ট্রাম্পের এই উক্তি আসে এমন এক ম্যাচের বিরতিতে, যেখানে ফাইনালে চেলসি ৩-০ গোলে পরাজিত করে পিএসজিকে। চেলসির হয়ে জোড়া গোল করেন কোল পালমার, আর এক গোল জোয়াও পেদ্রোর।
এই জয়ের মধ্য দিয়ে ইউরোপিয়ান ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপে নিজেদের আধিপত্য আরও পাকাপোক্ত করল চেলসি।

কিওয়ার্ডস: পেলে বনাম মেসি রোনালদো, ট্রাম্প পেলের ভক্ত, GOAT ফুটবলার পেলে, চেলসি বনাম পিএসজি ফাইনাল, ক্লাব বিশ্বকাপ ২০২৫ ফলাফল, ট্রাম্প ফুটবল মন্তব্য, মেটলাইফ স্টেডিয়াম পেলে স্মৃতি।


এ জাতীয় আরো খবর