বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

মানুষের মাঝে বিএনপি নেতা আবদুল মালেকের খাদ্যসামগ্রী বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৭-১৪ ১৫:২৩:১৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং সিরাজপুর ইউনিয়নে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্ধি পরিবারের মাঝে সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক মেম্বারের ব্যক্তিগত আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫ টার সময় ইউনিয়নের মোগরাপাড় এলাকায়, ইউনিয়নের বিভিন্ন এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবুল,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ পাভেল, সদস্য সচিব হোসাইন মোহাম্মদ এরশাদ,মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মাস্টার জহিরুল হক চৌধুরী প্রমূখ।
এ সময় আবদুল মালেক মেম্বার বলেন, 'টানা বর্ষণে ইউনিয়নের বহু মানুষ এখনো পানিবন্দি। ডুবে আছে রাস্তাঘাট, শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, অসুস্থরা হাসপাতালে পৌঁছাতে পারছে না। এমনকি প্রায় অর্ধশতাধিক পরিবার চুলায় আগুন দিতে পারছে না। তাই মানবিক বিবেচনায় এ সহায়তা।'
অল্প বৃষ্টিতেই সড়ক তলিয়ে যাওয়া সড়কটি দ্রুত সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।


এ জাতীয় আরো খবর