শুক্রবার, মে ১, ২০২৬

ম হা দে ব ন স্ক র

  • রাত হলে
  • ২০২৫-০৭-১১ ২১:৫৩:০৩

রাত হলে ডাকি, দিনেতে দেখিনা, ডাকিনা তাকে। 
ইচ্ছেতে বৃষ্টিতে ভিজি তা নয়, সে সুধু পেটের টানে। 
সারাদিন! সারাদিন ছেড়ে দিয়ে রাখি সঙ্গিনীটাকে। 
নিন্দার তো কোন শেষ নেই, কত কটু কথা শোনে কানে। 

কটা কাঁচা আম কেটেকুটে, ভোরে, হলুদ লবন মেখে
মেলে দিয়ে গেছে উঠোনে, বৃষ্টিতে ধুয়ে গেছে।
বৃষ্টি তো গিয়েছে থেমে, রঙের হলুদ ধারা রেখে। 
গৃহিণীর নিরব কলস ভ'রে দুঃখ রেখে গেছে। 

খরকুটোহীন একটা দুটো সুদিন, তাও কি জোটে, 
অখিল ভুবন যেন থর মরুভূমি, জীবনের সাথে নিবিড়
কারণে অকারণে সকলেই দস্যুতা করেছে, যখনই ফুল ফোটে। 
ঋতুরং ফুলমতি সাধ জাগে মনে, মুখ দেখি পৃথিবীর।


এ জাতীয় আরো খবর