মানুষের দাম কমে গেলে চোর-ডাকাতের দাম বাড়ে!
সবকিছুই যেখানে বাড়ছে, পশুর দামও লাখে-কোটিতে বেড়েছে!
পিছিয়ে কেনো থাকবে বৃক্ষের দাম?!
বনসাই বড়োলোকেদের কাছে বনসাই বিদেশি প্রজাতির,
উচ্চবংশীয় পশু-বৃক্ষের মূল্য বাড়লে সততার দুষণ ছাড়া আর কোনো দোষ দেখি না।
বেকুব, হাফটাইম হয়ে গ্যাছে; সবাইকে বিড়ি দে,
সুখটানে সততার সুর তুলে ওরা আলিশান বাড়িতে নিরাপদে চলে যাক!
বেকুব কেবল সৎ মানুষেরা, চেয়ে চেয়ে দেখবে;
কখন চাটিটা গালের ওপরে এসে পরে...