বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল শ্রীলঙ্কা

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-১১ ০১:৫৭:১৮
ছবি সংগৃহিত

শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে স্বাগতিক বাংলাদেশকে সহজেই হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। শ্রীলংকায় অনুষ্ঠিত এই ম্যাচে ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা জয় নিশ্চিত করে ১৯তম ওভারের শেষ বলে,মাত্র ৩ উইকেট হারিয়ে।
লঙ্কান ইনিংসের সূচনা করেন দুই কুশল-মেন্ডিস ও পেরেরা। তবে মূল ভিত গড়েন কুশল মেন্ডিস ও পাতুম নিসাঙ্কা। ঝড়ো গতির এই ওপেনিং জুটিতে মাত্র ৫ ওভারে আসে ৭৮ রান। ১৬ বলে ৪২ রান করে মিরাজের বলে আউট হন নিসাঙ্কা। অন্যদিকে, মেন্ডিস নিজের ফিফটি তুলে নেন মাত্র ৩১ বলে। শেষ পর্যন্ত ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি।
পেরেরা ২৫ বলে ২৪ রান করে রিশাদের শিকার হলে কিছুটা চাপ সৃষ্টি হলেও, আভিস্কা ফার্নান্দো (১১*) ও আসালাঙ্কা (৮*) ব্যাট হাতে নিশ্চিত করেন দলের জয়সূচক শেষ স্পর্শ।
বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নামে এবং নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৫৪ রান। দারুণ শুরু এনে দেন তানজীদ ও ইমন। পাওয়ার প্লেতে ওঠে ৫৪ রান। তবে প্রথম ধাক্কাটা আসে তানজিদের (১৬) বিদায়ে। এরপর ইমন ঝড় তোলেন-২২ বলে ৩৮ রানের একটি চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি। কিন্তু থিকশানার বলে লং অনে ধরা পড়ে ইনিংস থামান।
এরপর লিটন (৬), হৃদয় (১০) ব্যর্থ হন। মাঝের ধাক্কাগুলো সামাল দেন নাঈম ও মিরাজ। দুজনের মধ্যে ৩৬ বলে আসে ৪৬ রানের মূল্যবান জুটি। শেষ দিকে শামীমের সঙ্গে নাইমের ৯ বলে ১৯ রানের জুটি কিছুটা গতি ফেরায় স্কোরবোর্ডে। নাঈম ৩২* ও শামীম ১৪* রানে অপরাজিত থাকেন।
লঙ্কানদের জবাব দিতে নেমে বাংলাদেশের বোলাররা শুরুর দিকেই চাপে পড়েন। প্রথম ৪ ওভারে শ্রীলঙ্কা তোলে ৬৪ রান। পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ ৮৩। এই সময়ই বোঝা যাচ্ছিল, ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
তবুও তিনজন বোলার সাফল্য পান-মিরাজ, সাইফউদ্দিন ও রিশাদ নেন একটি করে উইকেট। তবে রানরেট নিয়ন্ত্রণে ব্যর্থতা বড় ফারাক গড়ে দেয়।
এই ম্যাচ দিয়ে দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ নাঈম। সর্বশেষ ২০২২ সালের আগস্টে বাংলাদেশের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। এদিন তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা-জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদের জায়গায় একাদশে ফেরেন নাঈম শেখ, সাইফউদ্দিন ও তাসকিন।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ:
পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিত আসালাঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ থিকশানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো।
সিরিজে এগিয়ে থাকা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ জিতে নেবে। বাংলাদেশের জন্য এটি হবে ঘুরে দাঁড়ানোর লড়াই। এই ম্যাচে জয় না পেলে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়বে টাইগাররা।

কিওয়ার্ডস: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ২০২৫, কুশল মেন্ডিস ফিফটি, বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ, শ্রীলঙ্কা জয়, বাংলাদেশ ক্রিকেট সংবাদ, মিরাজ উইকেট, নাঈম কামব্যাক, ক্রিকেট লাইভ আপডেট, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা স্কোরকার্ড, আজকের খেলার ফলাফল


এ জাতীয় আরো খবর