বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

না স রি ন পা ঠা ন

  • অপসংস্কৃতির অরণ্য
  • ২০২৫-০৭-১০ ২২:৪৫:০৬

স্মরণকালের কিছু কথা লিপিবদ্ধ করতে বসে
দেখি বিস্মরণে রেখে দিতে চাই এমন অনেক কথা ব্যঘাত ঘটাচ্ছে আমার টপাটপ লিখে চলা হাতটায় 
কী এক পীড়া বারবার হাজিরা দিচ্ছে অবচেতন থেকে চৈতন্যর দরজায়
যা প্রকাশ করাতে চায় বা যা বলাতে চায় আমাকে দিয়ে 
সেসবের ভাবার্থ যা দ্বারায়- আজকাল তা অগ্রহণযোগ্য 
এখানে যে-যার সুবিধে মতো রং ব্যবহার করে; 
সঙ সাজে 
বাজায় অসামঞ্জস্য অশ্রাব্য গীত
সুশীলেরা পাঁচিল তুলে চলে গেছে অন্য গ্রহে 
যেন এই ডাঙা তাদের নয়!  
ভিন্নমত শ্রবণে এলার্জি ছিল না 
ছিল না ভিন্নমত প্রকাশেও 
সাম্প্রদায়িক অস্থিরতা, শিক্ষা-সংস্কৃতির অবনতি 
দমন-পীড়ন, লিঙ্গ বৈষম্যে আজ নাভিশ্বাস উঠেছে দেশমাতৃকার! 
হায় দেশ! হায় আমার মায়ামাখা দেশ!
একটা অসম মতাদর্শ তোমাকে তিলতিল করে খেয়ে আসছিল নীরবঘাতক ক্যানসারের মতো 
আর তোমার সন্তানেরা সচেতন থেকেও সমুচিত সেবায়  পিছিয়ে 
তোমার যে ক্ষতগুলো যথাযথ পরিচর্যায় নিরাময় হতে পারে 
যে ব্রত পালনে ন্যায়-সাম্য দুটোই প্রতিষ্ঠা হতে পারে 
সে চেতনা সহসাই অসার-অচল! 
অতঃপর সংরক্ষিত অঞ্চলের নিবিড় পরিবেশের চিত্র দেখিয়ে 
চিরকালীন ক্ষমতায় আসীন হতে চায় যে বিশ্ববেনিয়া
সেই মরু মতাদর্শের শাসক কখনওই আমার নয় আমাদের নয়!

 


এ জাতীয় আরো খবর