তুমি না এলেও ক্ষতি নেই দীর্ঘশ্বাস পাঠিয়ে দিও, আমি ঝড়কে থামিয়ে রেখেছি, তোমার দীর্ঘশ্বাস সাথে নিয়ে সে রওয়ানা দেবে ঈশান কোনে মেঘেদের সাথে দেখে করতে। সেখানে তাদের দাপ্তরিক বৈঠকে সিদ্ধান্ত হবে আজকের মেঘ কার কার কান্না নিয়ে ঝরবে।