কালোরঙে লাগে নেশা
চোখে যেন যাদু মেশা,
কোন ফুলের ঘ্রাণেতে
প্রাণ মিশে প্রাণেতে।
রঙিন আলো আধারে
ডুবো প্রেম সায়রে।
তৃষিত মন
করে উচাটন।
কালো জামের
রাঙা স্বাদে,
ভ্রমর যেন
প্রাণে বাঁচে।
কালো ভ্রমরের
গাঢ় প্রেমের
স্মৃতিগুলি
সোনার ফ্রেমে।
অমর হয়ে থাক
প্রেমময় হয়ে বাঁচ।।