মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আবারও কন্যাসন্তানের বাবা হলেন নেইমার,সন্তানের নাম মেল

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-০৬ ২৩:১২:৫৫
ছবি সংগৃহিত

ফুটবল দুনিয়ার চিরচেনা তারকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র আবারও বাবা হয়েছেন। ৫ জুলাই ভোরে তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান। সদ্যজাত সন্তানের নাম রাখা হয়েছে মেল।
সব মিলিয়ে এটি নেইমারের চতুর্থ সন্তান। আর ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের দ্বিতীয় সন্তান এটি। এই তারকা জুটির প্রথম সন্তান মাভির জন্ম হয়েছিল ২০২৩ সালে।
সন্তানের আগমনের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন ব্রুনা। তিনি লেখেন, “আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বরের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা তোমাকে ভালোবাসি!”
নেইমার প্রথম বাবা হয়েছিলেন ২০১১ সালে, যখন তার সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের ঘরে জন্ম নেয় ছেলে দাভি লুকা। এরপর দীর্ঘ বিরতির পর, ২০২৩ সালে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে তার সম্পর্কের সময়ে জন্ম নেয় কন্যা মাভি।
সেই সম্পর্কের এক বছর না যেতেই, ২০২৪ সালের জুলাই মাসে নেইমার আবার কন্যাসন্তানের বাবা হন, এবার মা ছিলেন আমান্দা কিম্বারলি। সেই সন্তানের নাম রাখা হয় হেলেনা।
নতুন করে আবার কন্যাসন্তানের বাবা হয়ে নেইমার এখন চার সন্তানের গর্বিত জনক-দাভি, মাভি, হেলেনা এবং সর্বশেষ মেল।
বর্তমানে ৩৩ বছর বয়সী এই ফুটবল তারকা ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলছেন। ক্লাবটি তার জন্মস্থান সাও পাওলোতে হওয়ায় তিনি পরিবারের কাছে থাকতে পারছেন এবং নতুন সন্তানের সঙ্গে সময় কাটানোর সুযোগও পাচ্ছেন।
নেইমারের ভক্তরা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন,আর ফুটবলবিশ্বেও তার ব্যক্তিগত জীবনের এই সুখবর নিয়ে চলছে আলোচনার ঝড়।

কিওয়ার্ডস:

নেইমার কন্যাসন্তান, Neymar daughter Mel, Neymar Bruna Biancardi baby, নেইমারের সন্তান সংখ্যা, Neymar baby 2025, নেইমার নিউজ আজকের, নেইমার পরিবার, Neymar personal life 2025, Neymar Mel Helena Mavie Davi, নেইমার সান্তোস ক্লাব


এ জাতীয় আরো খবর