মহেশখালী কক্সবাজার ৬ জুলাই ২০২৫
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এর নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকস টিম ০৬ জুন ভোর রাতে মহেশখালী উপজেলা হোয়ানক ইউনিয়নের কালাগাজী পাড়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এই সময় হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার নুরুল আমিন এর পুত্র মোঃ জাহাঙ্গীর প্রঃ বাহাদুর (৪৮) কে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক সহ আটক করতে সক্ষম হয়েছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায় - ৬ জুন রবিবার ভোররাতে মহেশখালী উপজেলা হোয়ানক ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ কালাগাজী পাড়া বাজারে আনোয়ার মেম্বারের অফিসের সামনে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এর নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করিয়া মোঃ জাহাঙ্গীর প্রকাশ বাহাদুর (৪৮) কে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক সহ আটক করতে সক্ষম হয়।
ধৃত মোঃ জাহাঙ্গীর প্রকাশ বাহাদুর (৪৮) কে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীকালে তাহার ডান হাতে থাকা নীল রংয়ের প্লাস্টিকের বস্তায় ভিতর হইতে একটি দেশীয় তৈরী সচল আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক উদ্ধার করে।
পরবর্তীতে ঘটনাস্থলে রাত্রিকালীন মোবাইল নাইট ডিউটি টিম এস আই জীবন চন্দ্র দাশসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত হয়ে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত পূর্বক জব্দ তালিকা প্রস্তুত করিয়া উপস্থিত সাক্ষী গনের স্বাক্ষর গ্রহণ করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকার জন্য মহেশখালী উপজেলার সাধারণ জনগণের সহযোগিতায় একান্ত কাম্য।
মহেশখালী থানা পুলিশকে মহেশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার তথ্য দেওয়ার আহবান জানান।