সোমবার, মে ২৫, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • "কারবালার কান্না" (পবিত্র আশুরার স্মরণে)
  • ২০২৫-০৭-০৬ ১৫:৫৫:০৬

তপ্ত রোদে জ্বলছে রক্ত,
কারবালার ধূলিমাটিতে সত্যের শপথ,
নবীর দৌহিত্র হোসেন দাঁড়িয়ে একা,
জালিমের শত সেনা—তবুও মাথা নত না।

সেদিন দুপুরে, চেতন ছিল ক্ষুধার্ত,
তৃষ্ণার্ত শিশুরা—পানি পায়নি এক ফোঁটা পর্যন্ত।
আলী আসগরের কান্না ছিল অস্ত্রবিহীন,
তবুও তীর এসে বিঁধলো বুকের কিনারায় হীন।

হোসেন বললেন—"আমার প্রাণ যাবে যাক,
সত্যের পতাকা আমি নামাবো না একবাক!"
এই তো ঈমান, এই তো প্রেমের সীমা,
জীবন দিয়ে গড়া এক আদর্শের প্রতিমা।

জায়নাব কাঁদেনি, জেগেছিল তার চোখ,
তারই চিৎকার ছুঁয়ে গেছে ইতিহাসের শোক।
কারবালার বালুতে হার মেনেছিল ত্রাস,
সেই তো আশুরা, অন্যায়ের সর্বনাশ।

পাথর নয়, রক্তে লেখা এই ইতিহাস,
সত্য ও ন্যায়ের অবিনাশী আভাস।
আশুরা মানে কেবল শোক নয় ভাই,
আশুরা মানে অন্যায়ের মুখে বজ্রধ্বনি চাই।


এ জাতীয় আরো খবর