সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

ম হু য়া বি শ্বা স

  • বিশ্বাস করো
  • ২০২৫-০৭-০৬ ০০:৫২:৪৬

.   আমাকে বিশ্বাস করো , 
  তোমাকেই দিয়েছি আমি 
        যা কিছু আমার । 
বিনিময়ে কি পেয়েছি আমি
      হিসেব নিইনি তার 
           কোনোদিন । 

    আমাকে বিশ্বাস করো , 
   তোমাকেই ভালোবেসে 
      দুহাতে শূণ্যতা শুধু 
      দুচোখে যন্ত্রণা শুধু 
 হাহাকারে আকাশ বাতাস । 

     আমাকে বিশ্বাস করো , 
   তোমাকে আকাঙ্খা করে 
      জীবনে কলঙ্ক শুধু ... 
জীবনে কলঙ্ক শুধু...জীবনে কলঙ্ক শুধু ... । 
 


এ জাতীয় আরো খবর