বাবার হাতে লেখা ছিলো—
পাঁচ জুলাই।
সেই দিনেই খোলা দরজার মতো
আমি এলাম এই আলো-ভরা পৃথিবীতে।
মা-বাবার আশীর্বাদেই
আমি এই জীবনের গর্বিত যাত্রী।
এই দিনে ভেসে আসে
মায়ের কোমল মুখ,
বাবার মৃদু হাসি,
শৈশবের ছায়াপথে হেঁটে যায় স্মৃতিরা।
উপহার চাই না আজ,
চাই না কোনো মোড়ানো বাক্স,
শুধু চাই একটি আন্তরিক শুভেচ্ছা,
একটুখানি ভালোবাসা—
নিঃশব্দ, নির্ভেজাল।
সোশাল মিডিয়ার প্রতিটি শুভেচ্ছা
আমার কাছে অমূল্য আশীর্বাদ।
তোমাদের “ভালো থেকো”, “শুভ জন্মদিন”-
এই তো আমার শ্রেষ্ঠ উপহার।
জন্মদিন মানে আমার কাছে
নতুন কিছু চাওয়া নয়,
বরং ফিরে দেখা,
কৃতজ্ঞতায় ভেজা হৃদয়ে
মা-বাবার স্মরণে মাথা নত করা।