বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • শব্দ যখন কথায় মেশে
  • ২০২৫-০৭-০২ ০০:১৩:৩৫

শব্দ ছিলো চুপি চুপি, মনের ঘরে বসত 
শব্দগুলো গেল চুরি রোদ বৃষ্টি শরৎ, 
শব্দ ছিলো হর্ষধ্বনি, হাসি কান্নার প্রকাশ 
শব্দ যখন কথায় ধনী, আদি ভাবনার বিনাশ। 

শব্দনদীর আনাগোনা, মনের পাড়ে ভাঙন 
শব্দ কথার বনিবনা, এক্কেবারে বারণ। 
কথার কাজ লুকিয়ে রাখা, সকল অনুভূতি, 
সরল বিষয় বক্র দেখা, নেই তো ধৈর্যচ্যুতি। 

শব্দ যখন কথায় গাঁথা, মিথ্যে কাব্যগাথা 
ফুলঝুরি সব মিথ্যে কথা, প্রতিশ্রুতির ব্যথা। 
শব্দ যদি ব্রহ্ম বলো, তোলো জেহাদ আওয়াজ 
নতুন দিনের পথে চলো, আমরা স্বাধীন স্বরাজ। 

কথার বৃষ্টি কথার প্রপাত, প্রতিবাদের তরে 
বন্ধুর পথ শত্রু নিপাত, আসুক নতুন ভোরে।
প্রতিবাদী কথারা সব, দিকভ্রান্ত নাবিক,
একলা পাখির মুক্ত যে রব, একলা চলো পথিক।


এ জাতীয় আরো খবর