মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

রী তা রা য়

  • অযোগ্য
  • ২০২৫-০৭-০১ ১৬:৪৯:৩৪

একটা অপূর্ণতা রয়েছে তার!
রয়েছে বাচনিক সমস্যা,
দৃষ্টিভঙ্গি ও সোজা নয়,
হাত পা লিকলিক, অথর্ব!
গাঁয়ের রংটাও ঠিক-
আফ্রিকাকেন্দ্রীয়।
ঠোটটা বেজায় মোটা আর-
ঝুলন্ত, সাদা অংশটা অনেকটাই বেড়িয়ে,
যেন কালো রঙয়ের উপর সাদা প্রলেপ।
চোখদুটি বেজায়  বড় আর ঘনকালো
চুলগুলো অতিরঞ্জিত ভাবে কোঁকড়ানো।
সারা শরীরে যেন প্রয়োজনাতীত লোম
ঝুলে ঝুলে আছে লতানো লতার মতো।

ওকে দেখলেই মনে হয় -
যেন এক বীভৎসতার মূর্ত প্রতীক।
লোমশ শরীররের দিকে তাকালে
যে কেউ ভীত হতে বাধ্য।
ও যেন এই অত্যাধুনিক - মডার্ন যুগের
বাঁচার অযোগ্যতা নিয়েই জন্মেছে। 


এ জাতীয় আরো খবর