মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
কামার, কুমার , নাপিত, বাঁশ-বেত ,কাসা পিতল সামগ্রী প্রস্ততকারি ও জুতা মেরামত প্রস্ততকারি এসব প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কল্পে সেমিনার করেছে মির্জাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়।
মঙ্গলবার (১জুলাই) সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন । সেমিনারে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম, সমাজ সেবা টাঙ্গাইলের উপপরিচালক তৌহিদুল ইসলাম, সহকারি পরিচালক মাহবুব খাশনবীশ। সমাজসেবা মির্জাপুর উপজেলা কর্মকর্তা মো. মোবারক হোসেনের পরিচালনায় সেমিনারে মতমত তুলে ধরেন শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মির্জাপুর পৌরসভার হিসাব রক্ষক আবুল হাসনাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক ও প্রান্তিক পেশাজীবীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।