বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • আউলা চুলে জাওলা কন্যা
  • ২০২৫-০৬-২৯ ০৩:১৬:৩৫

আউলা চুলে জাওলা কন্যা
নদীর ঘাটে যায়
তিরিং বিরিং চলছে হেঁটে 
বাঁশ বাগানের ছায়।

বাউলা বাতাস উড়ে এসে
লাগলো কন্যার গায়
চুলের ছায়া পড়লো গিয়ে 
নদীর কিনারায়।

মাওলাকে সে হাওলা করে
দিলো জলে লাফ
অ্যাব্বড় এক হাঙর এলো --
ওরে বাপরে বাপ !

সোনার কন্যা হেসে বলে
ভয় করি না ভাই
জলের সাথে করি খেলা
জলে পাল ওড়াই।

হাঙরের হা দেখে কন্যা
উঠলো গেয়ে গান
জলপরীকে বানালো সে
জলেরই সাম্পান।

মনের সুখে বেড়ায় ঘুরে 
নদীর তলের দেশ
জলের তলে রঙিন ছবি 
মজার পরিবেশ। 


এ জাতীয় আরো খবর