নির্মল আনন্দ !!
সে তো এক অন্তর আত্মার শান্তি
এক নিরবচ্ছিন্ন অনুভূতি.....
অন্তর আঁখিতে দেখা এক স্বর্গীয় সুখ
মনের অন্তরালে এক স্বচ্ছ আলো
নীরব প্রাণের গভীরে এক অফুরান সুখের সান্নিধ্যে
খুঁজে পাওয়া নির্মল আনন্দ !!
নির্মল আনন্দ.......
ছোট্ট সেই শিশুটির কাছে মৃত ছোট ভাইয়ের পাশে
নির্ভয়ে শুয়ে থাকার নামই.......
নির্মল আনন্দ......!!
অবুঝ শিশুর মতো ভুলে যাওয়ার নাম
নির্মল আনন্দ ।
ছোট্ট বেলার সেই না বুঝার বৃষ্টি ভেজা দুপুর.....
কাঁদার উপর হেঁটে চলা, পা পিছলে পড়ে সেই উঠানই
নির্মল আনন্দ......!
মায়ের কাছে বকুনি খাওয়া সেই বিকেলের
নামই নির্মল আনন্দ......!
বৈশাখী কালো ঝড়, শিলা বৃষ্টি.....
গুড়ুম গুড়ুম ডেকে উঠা মেঘের শব্দে
ভয়ে আঁতকে উঠার মাঝেও নিভৃতে গভীর
সুখবোধের নামই নির্মল আনন্দ !
কচু পাতা, কলা পাতার ছাতার মাঝে লুকিয়ে থাকা
মনে পড়ে সেই নির্মল আনন্দ !
প্লাস্টিকের ব্যাগে বই মুড়িয়ে নিয়ে বৃষ্টিতে ভিজে
যাওয়ার ভয়ের মাঝেও পাই নির্মল আনন্দ,
বর্ষায় বা শীতে রাস্তায় কেচোর ভয়ে স্কুলে না
যাওয়ার স্মৃতিতেও নির্মল আনন্দ !
ক্লাস থ্রিতে পড়ানো সেই মেনো দির গাল টিপে বলা
" এই বাড়ির কাজ করেছিস "......
সেখানেও খুঁজে পাই নির্মল আনন্দ!
ট্রিজা দির স্নেহের মাঝেও আজও অনুভব করতে
পারি সেই নির্মল আনন্দ !
সিস্টার খ্রিস্টদাসী ও সিস্টার পিযুষের কাছে ডেকে
বলা, ' বড় হয়েছো শাড়ি পড়ে আসবে স্কুলে....
মহা খুশিতে বাড়ি আসতে আসতে যে আনন্দ টুকু
পেয়েছি সেটাও নির্মল আনন্দ.....!
স্কুলে টিফিনের সময় খেলতে খেলতে সময়ের
কথা ভুলে যাওয়ার মাঝেও নির্মল আনন্দ,
স্কুলে পুকুর পাড়ে বসে থাকা নিরালায় কিছুক্ষণ
পাই খুঁজে নির্মল আনন্দ !
বাড়ি ফিরে দৌড়ে কামিনী ঘাটে গোসল করে
চোখ লাল করার মাঝেও নির্মল আনন্দ !
সকলে মিলে পুলের উপর উঠে পানি লাফিয়ে
পড়াও নিয়ে আসে নির্মল আনন্দ !
বড় জেঠিমার গাছের কাঁচ মিঠা আম চুরি করে
খা ওয়ার মাঝেও নির্মল আনন্দ !
নির্জন দুপুরে গাছ তলায় নিঃশব্দে একা বসে থাকার
মাঝেও খুঁজে পেতাম নির্মল আনন্দ !
আলোদের ঘরের পিছনে যে গন্ধরাজ ফুলের মাঝেই
খুঁজে বেড়াতাম নির্মল আনন্দ,
তখন ওই ফুল চুরির মাঝেও অসীম নির্মল আনন্দ
উচ্ছল ঝরঝর হাসির ঝর্ণা বয়ে যেতো।
সেই চোখ গেলো, ঘুঘুঘু ডাকা দুপুর, দোয়েলের শিষ আর
টুনটুনির কিচিরমিচির শুনতে শুনতে মনের কোণে
নির্মল আনন্দ বাতাস বইতো ঝিরিঝিরি শব্দে।
সেই স্মৃতির দুয়ারে ঘুরে বেগড়ানো এক অকৃত্রিম
আনন্দের মাঝে খুঁজে পাচ্ছি নির্মল আনন্দ!
সকল অবহেলা, বাঁকা চাহনি, ঘৃণার চোখে দেখা
তার উল্টো দিকে আসলেই খুঁজে পাই যেনো
সুন্দর সুবাসিত সুঘ্রাণ ছড়িয়ে পড়া সেই বনলতার
মতো লকলকে নির্মল আনন্দ !!