বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • জল ছবি
  • ২০২৫-০৬-২৭ ০০:১৭:২১

কতটা নষ্ট হবো নষ্ট কষ্টের পরাগ মাখবো সাঝের মায়ায়
কচি কচি রোদ পোহানো বিহান বেলায় ভীষম চলার ধায় 
ভুবনডাঙ্গায় আজব দুনিয়ায় দুলছে সব গোলক ধাঁধায়,
লাল নীল জোনাকি পোকায় খামছে ধরেছে বসুন্ধরার পায় 
নাকাল হবো যুবতী ফুলের মায়ায় গন্ধ বিলাবো সারা গায়। 
পোয়াতি চাঁদ পশমি মোলায়েম রাত দুলছে বাতাসের বুকে
হাহাকার চুকে ধুকছে বিষাদে মরছে প্রবল পাওয়ার সুখে!
যা আসে কইছে সোনা দিয়ে বান্ধানো সোনা বরণ মুখে
বেহুলা হবো মুদবো আখি লখিন্দর পাওয়া কে রোখে?
বাঁশরিয়া বাজায় বাশি বুনে নরম শরম স্বপ্ন দু-চোখে
বিজনে মনে মননে কত কল্প কথার জলছবি এ বুকে।

 


এ জাতীয় আরো খবর