রবিবার, মে ৩১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল তৌহিদ নিহত

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৫-১৩ ১৭:৫৯:১১
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলম (২৬) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন সাতজন। বৃহস্প্রতিবার (১৩ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য মহারাজপুরের ভাগ্যবান এলাকার সেন্টু হালদারের ছেলে। তৌহিদ রাজশাহীর জেলা দায়রা জজের দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মহারাজপুরের মেলার মোড়ে রিকশাকে সাইড দিতে গিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসের যাত্রী তোহিদুলসহ সাতজন গুরুতর আহত হন। এ অবস্থায় আহতেদর উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তৌহিদ কে মৃত ঘোষণা করেন। এ সময় একই এলাকার কামরুল ইসলামের ছেলে রুবেলসহ (২৫) ছয়জন আহত হলে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওসি আরও জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাইক্রোবাসটি আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরো খবর