সোমবার, জুলাই ২৭, ২০২৬

লি ট ন আ ব্বা স

  • আধিরা
  • ২০২৫-০৬-১৮ ০৩:১২:০৫

আধিয়ার জীবনভর আঁধিয়ারা;জনমজনম ভোগ করে দুঃখ জরা; 
গরমে লু'র লইলই এই জীবন
বসন্তে আঁধি; শীতে যবুথবু, বর্ষায় খরা
কামনা করে কেউ এমন আশাবাদী দিন!

রাত নামলেই জ্বলে যায় অন্ধকার, আলোরা সব জলে ডুবে যায় ; 
মন্দের মাশকারা মেখে আধিরা কন্যে দাঁড়িয়ে থাকে সৌখিন রাস্তায়; 
আধিয়ার অস্তমিত হয় চন্দ্রালোয়, খতিয়ানে তাহার দিনলিপি লেখা রয়!

হিস্যার ঘড়া চিরকাল এককড়া, বোল চুলকায় ওল না খেয়েই..! 
আধিরার দুচোখে নামে স্বপ্নের মেরিনেট ; তল, অতল, বিতল, 
গীতল কিছুই বোঝে না,  জানে না সে চাঁদেরও যে ষোলোকলা আছে;

বোঝে; নাকি, বোঝে না পূর্ণিমার পরেই আসে অমাবস্যা
পূর্ণিমা-অমাবস্যার মাঝে মিলিত হবে নিরন আধিরা  ..!


এ জাতীয় আরো খবর