আধিয়ার জীবনভর আঁধিয়ারা;জনমজনম ভোগ করে দুঃখ জরা;
গরমে লু'র লইলই এই জীবন
বসন্তে আঁধি; শীতে যবুথবু, বর্ষায় খরা
কামনা করে কেউ এমন আশাবাদী দিন!
রাত নামলেই জ্বলে যায় অন্ধকার, আলোরা সব জলে ডুবে যায় ;
মন্দের মাশকারা মেখে আধিরা কন্যে দাঁড়িয়ে থাকে সৌখিন রাস্তায়;
আধিয়ার অস্তমিত হয় চন্দ্রালোয়, খতিয়ানে তাহার দিনলিপি লেখা রয়!
হিস্যার ঘড়া চিরকাল এককড়া, বোল চুলকায় ওল না খেয়েই..!
আধিরার দুচোখে নামে স্বপ্নের মেরিনেট ; তল, অতল, বিতল,
গীতল কিছুই বোঝে না, জানে না সে চাঁদেরও যে ষোলোকলা আছে;
বোঝে; নাকি, বোঝে না পূর্ণিমার পরেই আসে অমাবস্যা
পূর্ণিমা-অমাবস্যার মাঝে মিলিত হবে নিরন আধিরা ..!