মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ফটিকছড়িতে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • হাসান মেহেদী:
  • ২০২৫-০৬-১৭ ১৯:৪৫:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার পাইন্দংয়ের স্থানীয় একটি কমিউনিটি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
ফটিকছড়ি থানা জামায়াতের আমীর  নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর  আলাউদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন  চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলার শূরা সদস্য আব্দুল কুদ্দুস, ভুজপুর থানা আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম,
এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালে আদর্শিক নেতৃত্ব ও সংগঠনের দায়িত্বশীলরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। দ্বীন, দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে এ দায়িত্বকে যথাযথভাবে পালন করতে হবে। এই সময়  থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর