বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • বর্ষার প্রতিধ্বনি
  • ২০২৫-০৬-১৬ ০০:৪৩:১৪

চল বৃষ্টিতে ভিজি 
চল মেঘ বাতাসে উড়ি,
গান গাই সুরে সুরে 
অবুঝ প্রেম স্বপ্ন বাসরে।
 
যেখানে মেঘেদের কানাকানি 
ভিজবে তুমি ভিজবে কদম কামিনী,
কৃষ্ণচূড়া রাস্তায় লালে লাল
দুচোখে রইবে প্রেম অশ্রুসজল ।

পাখিরা খুঁজবে আশ্রয় 
বৃক্ষের শাখে ,নিঝুম দুপুর,
অবাক বিস্ময়ে দেখবে তুমি 
মেঘেদের পায়ে বৃষ্টি নুপুর ।

যুগোল প্রেম নুপূরের ধ্বনি 
থমকে পৃথিবী বর্ষার প্রতিধ্বনি। 


এ জাতীয় আরো খবর