শুক্রবার, মে ১, ২০২৬

ইসরায়েল-ইরান যুদ্ধ বন্ধের আহ্বান বাংলাদেশ গণমুক্তি পার্টির

  • লেখক অমূল্য কুমার বৈদ্য
  • ২০২৫-০৬-১৫ ২১:২৩:৫৮

বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ও সদস্যসচিব লেখক অমূল্য কুমার বৈদ্য ১৫ জুন রবিবার এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ আরও ঘনীভূত হচ্ছে, যার ফলে শুধু দুই দেশের জনগণ নয়, গোটা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইসরায়েলের আগ্রাসী হামলায় ইরানে ২০০ জন নিহত হয়েছেন। নিহদের মধ্যে  ১২ জন পরমানুবিজ্ঞানীসহ শীর্ষ  সামরিক কর্মকর্তা ও কমান্ডার রয়েছেন এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়ও ইসরায়েলে ৭ জন নিহত হয়েছে আহত ১০০ ছাড়িয়েছে।
আমরা এই যুদ্ধকে মানবতা ও আন্তর্জাতিক নীতিবোধের পরিপন্থী এবং অপ্রয়োজনীয় রক্তপাতের উৎস হিসেবে দেখছি। যুদ্ধ কখনোই সমস্যার সমাধান হতে পারে না; বরং এটি নতুন নতুন সংকট সৃষ্টি করে। ফলে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, শিশু ও নারীরা চরম দুর্দশায় পড়ছে এবং বৈশ্বিক অর্থনীতিও ক্ষতির মুখে পড়ছে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি জোরালোভাবে আহ্বান জানায়— ইসরায়েল ও ইরান অবিলম্বে সকল ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করুক। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে মধ্যস্থতা করে এই যুদ্ধ থামাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ।
সকল পক্ষ সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসতে হবে ।
আমরা বিশ্বাস করি, মানবতার স্বার্থে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ও বিশ্বকে একটি নিরাপদ স্থান করে গড়ে তোলার জন্য এখনই যৌক্তিক ও সাহসী পদক্ষেপ নেওয়ার সময়।
যুদ্ধ নয়, শান্তি চাই — মানবতার জয় হোক।

 


এ জাতীয় আরো খবর