বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৫ ১১:৪২:১৭

সোমবার (১৪ই আগস্ট) ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম গেইম উইকের শেষ ম্যাচে মাঠে নেমে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জিতে মৌসুমের শুভ সূচনা করে কোচ এরিক টেন হাগের দল।
রাতে ঘরের মাঠে উলভসের বিপক্ষে মাঠে নামে ইউনাইটেড।
ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে আতিথ্য দেয় রেড ডেভিলরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ হাসিটা রাফায়েল ভারানের গোলে হেসেছে ইউনাইটেডই। তবে মাঠের খেলায় ছেড়ে কথা বলেনি উলভসও। গোটা ম্যাচ জুড়ে ইউনাইটেডকে বেশ ভুগিয়েছে তারা।
ম্যাচের ৭৬তম মিনিটে রাফায়েল ভারান হেডে গোল করে রেড ডেভিলদের লিড এনে দেয়। আর শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
গোটা ম্যাচ জুড়ে ইউনাইটেড ১৫টি আর উলভস মোট গোল বরাবর শট নিয়েছে ২৩টি। যার মধ্যে ইউনাইটডের ৩টি আর উলভসের মাত্র ৬টি শট ছিল লক্ষ্যে। কিন্তু তাতেও গোটা ম্যাচে গোলের সংখ্যা মাত্র একটি। গোল মুখে দুই দলের ফরোয়ার্ডরা যেন নিজেদের হারিয়ে ফেলছিলেন বারবার।


এ জাতীয় আরো খবর